× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতার এয়ারলাইন্সের ঢাকাগামী বিমানের জরুরি অবতরণ ভারতে

বাঁচানো যায়নি অসুস্থ যাত্রীকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ২৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি বিমান ভারতের শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করেছে। বুধবার (৫ মার্চ) ভোরে একজন নারী যাত্রীর ‘স্বাস্থ্যগত জটিলতা’ দেখা দিলে বিমানটি জরুরি অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল এবং ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে ঢাকাগামী ফ্লাইট ‘কিউআর৬৪২’ জরুরি চিকিৎসা অবতরণের অনুমতি চেয়ে আরজিআইএ-তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে আবেদন জানায়। 

সংশ্লিষ্ট বিভাগ থেকে ছাড়পত্র পাওয়ার পর, এটিসি ক্রুদের অনুমতি দেয় এবং এরপর ফ্লাইটটি ভোর ৩টা ২৫ মিনিটে শামশাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

জানা যায়, যাত্রীর চিকিৎসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রেখেছিল। তবে, বিমানবন্দর মেডিকেল সেন্টারে পৌঁছানোর পর ওই নারী যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। 

পরে ফ্লাইটটি ভোর ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে যাত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা