× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএসএআইডি ‘সন্ত্রাসী সংগঠন’ : ইলন মাস্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬ পিএম

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) চেয়ারম্যান ইলন মাস্ক। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এই সংগঠন বন্ধ করে দেওয়ার পক্ষেও মত দিয়ে ইলন মাস্ক বলেছেন, ‘সংগঠনটি মার্কিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে।’ তিনি আরও বলেছেন, ‘সংস্থাটির মরে যাওয়াই ভালো।’

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পৃথক তিনটি টুইটে বলেছেন, ‘আপনারা জানেন কী, ইউএসএআইডি আপনাদের ট্যাক্সের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। এর মধ্যে কোভিড-১৯ এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন।’

অপর এক টুইটে ইলন মাস্ক মাইক বেঞ্জের একটি টুইট শেয়ার করে বলেন, ‘ইউএসএআইডি তাদের প্রোপাগান্ডা প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ টাকা দিয়েছে।’ আলাদা এক টুইটে তিনি ঘোষণা করেন যে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ‘মরে যাওয়া উচিত’।

এই মন্তব্য এমন এক সময়ে এল যার মাত্র কয়েক ঘণ্টা আগে সংস্থার দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর প্রতিবেদন সামনে এসেছে। অভিযোগ উঠেছে, তারা মাস্কের প্রতিনিধিদের গোপন নথি দেখতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এর আগে গত সোমবার ইলন মাস্ক ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে অভিহিত করেন। 

জানা গেছে, সংস্থাটির সদর দপ্তরে সংরক্ষিত এলাকাগুলোতে মাস্কের ব্যয় সংকোচন বিষয়ক টাস্কফোর্সের সদস্যদের প্রবেশাধিকার দিতে নিরাপত্তা কর্মকর্তারা বাধা দেন। এর পরপরই মাস্ক লিখেন, ‘এখন এটির মরে যাওয়ার সময় হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা