× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সি এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। 

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম নাজমা। তিনি ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র, যেমন বাংলাদেশের পাসপোর্ট, পাওয়া যায়নি। নারীটির স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। স্বামী এবং তিন সন্তানের সঙ্গে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তিনি। তাদের তিন সন্তান আছে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার মৃতদেহ দেখতে পান। তারা তখন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে বলেছিলেন, তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং দেরি হতে পারে। তাই সহকর্মীকে বলেন তাকে ছাড়াই চলে যেতে। তবে যখন তার বাড়ি ফিরতে দেরি হয় তখন তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী স্বেচ্ছায় কোনও নির্জন জায়গায় গিয়েছিলেন পরিচিত কারও সঙ্গে দেখা করার জন্য। তবে শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল।

ঘটনার তথ্য পাওয়ার পর, পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ এবং একটি কুকুর স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা