× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র সমর্পণ না করলে কুর্দি যোদ্ধাদের দাফন করা হবে : এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:১২ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

সিরিয়ার কুর্দি যোদ্ধারা হয় তাদের অস্ত্র সমর্পণ করবেন, নয়তো তাদের ‘কবর দেওয়া হবে’ বলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এরপর থেকে তুরস্ক সমর্থিত সিরীয় যোদ্ধা ও কুর্দি যোদ্ধাদের মধ্যে বৈরিতা চলছে। এর মধ্যেই বুধবার এ হুঁশিয়ারি দিলেন এরদোয়ান।  

গত ৮ ডিসেম্বর আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তুরস্ক বারবার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীকে বিলুপ্ত করতে জোর দিয়ে আসছে। তুরস্কের দাবি, ভবিষ্যতে সিরিয়ার মাটিতে এই গোষ্ঠীর কোনো স্থান হবে না। সিরিয়ার শাসনক্ষমতার পালাবদল দেশটির প্রধান কুর্দি সশস্ত্র দলগুলোকে বিপাকে ফেলে দিয়েছে।

এরদোগান পার্লামেন্টে তার ক্ষমতাসীন দল একে পার্টির আইনপ্রণেতাদের বলেছেন,বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবেন, অথবা তাদের অস্ত্রসহ তাদেরকে সিরিয়ার ভূখণ্ডে কবর দেওয়া হবে।

তিনি আরও বলেছেন,যে সন্ত্রাসী সংগঠন আমাদের ও আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরির চেষ্টা করছে, আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব।

সূত্র :  আলজাজিরা, রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা