× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্বিকে সুপ্রিম কোর্টের নির্বাচনী রায়ের পর বিক্ষোভ, নিহত ২১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:২৬ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:০০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মোজাম্বিকের শীর্ষ আদালত দেশটির বিতর্কিত নির্বাচনে ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকে বিক্ষোভ চলছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর‌) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা জানিয়েছেন, দেশটির স্থানীয় সময় সোমবার থেকে পর্তুগিজভাষী আফ্রিকার এ দেশটিতে মোট ২৩৬টি গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ১৩ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে আরও ২৫ জন।

সোমবার ক্ষমতাসীন দলের ড্যানিয়েল চ্যাপো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলে সুপ্রিম কোর্ট ঘোষণা দেন। বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা ওইদিন রাতেই বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী ও বিরোধী দলগুলোর দাবি, ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে। তারা বারবার ফ্রেলিমোর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। তবে এ ক্ষমতাসীন দলটি এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানা, পেট্রল স্টেশন, ব্যাংক ও অন্যান্য সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

সরকারি সম্প্রচারমাধ্যম টিভিএমকে রোন্ডা জানিয়েছেন, বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনকে আটক করা হয়েছে। তা ছাড়া দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদারও করা হয়েছে।

তিনি বলেছেন, ‘সংকটাপন্ন ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় সশস্ত্র বাহিনীর উপস্থিতি বাড়িয়ে দেওয়া হবে।’ 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা