× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১০:১৬ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১১:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী ও বন্দরনগরীতে একের পর এক তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারা প্রতিহত করে। এরপর বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় উপত্যকা ও ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলো হুতিরা তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করছে।’

ইয়েমেনের হুতিদের প্রধান সংবাদমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, আস-সালিফ বন্দরে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছে। আর বাকিরা রাস ইসা তেল স্থাপনায় ইসরায়েলের পরিচালিত দুটি হামলায় নিহত হয়েছে। ইসরায়েলি হামলার  শিকার দুটি অঞ্চলই ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

আল মাসিরাহের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শত্রুরা বন্দর লক্ষ করে চারটি আগ্রাসি অভিযান চালিয়েছে…একটি তেল স্থাপনা লক্ষ করে দুটি অভিযান চালিয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দেশটির রাজধানী সানার দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্র লক্ষ করেও একের পর এক ‘আগ্রাসি অভিযান’ চালানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা