× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৮ এএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিসরের মধ্যাঞ্চলীয় আসিয়ুত প্রদেশে মাইক্রোবাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বুধবার (১৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

মঙ্গলবার প্রদেশটির গণমাধ্যমের কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, আসিয়ুত প্রদেশের কাওসিয়া কৃষি সড়কে একটি মাইক্রোবাস ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে হতাহতের এ ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে অ্যাম্বুলেন্সগুলো দুর্ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ কুসিয়া সেন্ট্রাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আসিয়ুত বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উত্তর-পূর্ব আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (সিএপিএমএএস) তথ্যানুসারে, ২০২৩ সালে মিসরে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৮৬১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭১ হাজার ১৬ জন। ২০২২ সালে একই সময়ে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৭৬২ জন নিহত ও ৫৫ হাজার ৯৯১ জন আহত হয়।

সূত্র : সিনহুয়া, আহরামঅনলাইন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা