× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানহানির মামলায় ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮ এএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মানহানির মামলা নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবিসি নিউজ। রবিবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

চলতি বছরের ১০ মার্চ এবিসি নিউজের তারকা সঞ্চালক জর্জ স্টেফানোপোলাস একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ‘ধর্ষণের জন্য দোষী’ বলেছিলেন।

ওইদিন স্টেফানোপোলাস দেশটির কংগ্রেসের একজন নারী সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই নারী সদস্য এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। তিনি ট্রাম্পতে কেন সমর্থন জানিয়েছেন তা নিয়ে কথা বলার সময়ই এবিসি নিউজের এই সঞ্চালক ট্রাম্পকে ধর্ষণের অভিযোগে দোষী পাওয়া গেছে এমন অভিযোগ করেন। 

গত বছর একটি দেওয়ানি মামলায় একজন জুরি ট্রাম্পকে ‘যৌন নিপীড়নকারী’ বলে আখ্যা দিয়েছিলেন। নিউইয়র্কের আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে।

এ মিথ্যা অভিযোগের জন্য ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন। 

ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার উভয় পক্ষের মধ্যে এ মামলার নিষ্পত্তির জন্য সমঝোতা হয়েছে। সে সমঝোতার অংশ হিসেবে এবিসি নিউজ স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য ‘দুঃখ’ প্রকাশ করে একটি বিবৃতিও প্রকাশ করবে। এছাড়া ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচ হিসেবে ট্রাম্পকে আরও ১০ লাখ মার্কিন ডলার দেবে এবিসি নিউজ।

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা