× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগ করতে যাচ্ছেন এফবিআই পরিচালক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১২:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এর পরিচালক ক্রিস্টোফার রে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এর পরিচালক ক্রিস্টোফার রে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এর পরিচালক ক্রিস্টোফার রে পদত্যাগ করার পরিকল্পনা করছেন। দেশটির বর্তমান প্রশাসনের মেয়াদ যখন শেষের দিকে থাকবে তখন পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়া এ বিষয়ে জানিয়েছে।  

গত ৩০ নভেম্বর এফবিআইয়ের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও অনুগত ক্যাশ প্যাটেলকে বেছে নেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোল্ড ট্রাম্প। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি চান তার অনুগত ক্যাশ প্যাটেল এফবিআইয়ের নেতৃত্ব দিক। আর এ ঘোষণার মাধ্যমে তিনি ব্যুরোর বর্তমান পরিচালক ক্রিস্টোফার রেকে বহিষ্কার করার প্রতি ইঙ্গিত দেন। এরই পরিপ্রেক্ষিতে রে পদত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। 

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ের উপদেষ্টার ছিলেন প্যাটেল।  

গত সেপ্টেম্বরে রক্ষণশীল শন রায়ান শোতে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটেল বলেছিলেন,‘এফবিআইর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে। আমি এ বিষয়টি পরিবর্তন করব। প্রথমদিনই এফবিআইর হুভার ভবনটি বন্ধ করে দেব। আর পরের দিন ডিপ স্টেটের জাদুঘর হিসেবে এটিকে নতুন করে খুলব।’

তিনি আরও জানিয়েছিলেন, তিনি ওই ভবনের ৭ হাজার কর্মীকে বের করে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করবেন। আর তাদেরকে পুলিশ হতে বলবেন। পুলিশের মতো অপরাধী ধরতে বলবেন।

২০১৭ সালে ১০ বছরের জন্য এফবিআইয়ের পরিচালকের দায়িত্ব পান ক্রিস্টোফার রে। যার মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। তবে ট্রাম্পের নতুন মনোনয়নের সিদ্ধান্তের কারণে তাকে পদত্যাগ করতে হবে। আর তা না হলে তাকে চাকরিচ্যুত করা হবে। 

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা