× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দামেস্কের কারফিউ তুলে নিল সিরিয়ার বিদ্রোহীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯ এএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১১:২৮ এএম

দামেস্কের একটি রাস্তায় সাধারণ মানুষ হাঁটছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তোলা। ছবি : সংগৃহীত

দামেস্কের একটি রাস্তায় সাধারণ মানুষ হাঁটছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তোলা। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশপাশ এলাকায় জারি করা কারফিউ তুলে নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহীরা। একই সঙ্গে বাসিন্দাদের তাদের দৈনন্দিন কাজকর্ম পুনরায় শুরু করতে ও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

বুধবার দেশটির ডিপার্টমেন্ট অব মিলিটারি অপারেশনস এ ঘোষণা দিয়ে বলেছে, ‘আমরা আমাদের নাগরিকদের তাদের চাকরিতে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার মাধ্যমে একটি নতুন সিরিয়া গঠনে অবদান রাখার আহ্বান জানাচ্ছি।’

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক নেতা মোহাম্মদ আল-বশির মঙ্গলবার ঘোষণা করেছেন, তাকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

২৭ নভেম্বর হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আসাদ সরকারের বিরুদ্ধে দেশটিতে বড় ধরনের অভিযান চালানো শুরু করে। তারা সরকার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি বড় শহর দখল করে ও রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হতে থাকে। অভিযান শুরু করার ১২ দিনের মধ্যে তারা দামেস্কে প্রবেশ করে। ৮ ডিসেম্বর তাদের প্রবেশের খবর পাওয়ামাত্রই রাজধানী ছেড়ে ব্যক্তিগত বিমানে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তার পতন হয়। তার দীর্ঘ প্রায় ২৪ বছরের শাসনের অবসান হয়। সরকারি সেনারা দামেস্ক থেকে সরে যায়। আর এর পরই শহরটিতে কারফিউ জারি করা হয়েছিল।

সূত্র : সিনহুয়া, তাস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা