প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:১৯ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও ২০ জন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যম সিনহুয়াকে জানিয়েছেন, অঞ্চলটির লোগোন-এট-চারি বিভাগের দারাক দ্বীপ থেকে যাত্রী পরিবহনের সময় নৌকাটি ডুবে যায়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তাসূত্রগুলো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে।
অতিরিক্ত যাত্রীবহন, ত্রুটিপূর্ণ নৌযান ও প্রতিকূল আবহাওয়ার জন্য প্রায়ই এ অঞ্চলে নৌদুর্ঘটনা ঘটে।
সূত্র : সিনহুয়া