প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৪:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে সব ট্রান্সজেন্ডার সদস্যকে বহিষ্কারের দিকে পরিচালিত করবে এমন একটি নির্বাহী আদেশের পরিকল্পনা করছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
ট্রাম্পের এ পরিকল্পনা যুক্তরাষ্ট্রে এলজিবিটিকিউআইএ + সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভয়কে আরও বাড়িয়ে তুলেছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,ট্রান্সজেন্ডারদের ম্যাডিক্যালি ডিসচার্জ করা হবে। যার অর্থ দাঁড়াচ্ছে, তারা সামরিক পরিষেবা দেওয়ার জন্য ‘অযোগ্য’ হবে।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদেও একই ধরনের আদেশ জারি করেছিলেন। তিনি ট্রান্সজেন্ডারদে সামরিক বাহিনীতে যোগদানে বাধা দিয়েছিলেন। তবে যারা ইতোমধ্যেই সামরিক বাহিনীতে ছিলেন তাদেরকে চাকরি অব্যাহত রাখার অনুমতি দিয়েছিলেন।
তবে সানডে টাইমসের তথ্যমতে, যেসব ট্রান্সজেন্ডার বর্তমানে সেনাবাহিনীতে
কর্মরত রয়েছেন এবার তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বর্তমানে ১৫ হাজার ট্রান্সজেন্ডার সক্রিয়ভাবে কাজ করছেন। ক্ষমতায় আসার পর জো বাইডেন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের ওপর থেকে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেন।
সূত্র : এনডিটিভি