× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিমন্ত্রী হিসেবে রবিন্সকে বেছে নিলেন ট্রাম্প, শেষ হলো নতুন প্রশাসনের মনোনয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১১:৫৯ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৬:৫৬ পিএম

ব্রুক রবিন্স। ছবি : সংগৃহীত

ব্রুক রবিন্স। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের মিত্র ব্রুক রবিন্সকে যুক্তরাষ্ট্রের নতুন কৃষিমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে শেষ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের মনোয়ন। রবিবার (২৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে

শনিবার বিকেলে ট্রাম্প নিজের নতুন প্রশাসনের জন্য অর্থমন্ত্রী হিসেবে মাগা-সমর্থিত থিংক ট্যাংক 'আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট'-এর প্রধানকে বেছে নেওয়ার ঘোষণাটি দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘কৃষকরা সত্যিকার অর্থে আমাদের দেশের মেরুদণ্ড। আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।’

দীর্ঘদিন ধরে ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী হিসেবে কাজ করছেন রলিন্স। তিনি ট্রাম্পপন্থী ও ডানপন্থী থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

ট্রাম্প ২০১৬ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীনও রলিন্স হোয়াইট হাউজে কাজ করেছেন। তিনি আমেরিকান ইনোভেশন অফিসের পরিচালক ও ডোমেস্টিক পলিসি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি উন্নয়নে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি আইনজীবী হিসেবেও কাজ করেছেন।

সূত্র : বিবিসি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা