× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন পাম বন্ডি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১০:০৬ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১১:০৫ এএম

ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের এক সম্মেলনে কথা বলেন পাম বন্ডি। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের এক সম্মেলনে কথা বলেন পাম বন্ডি। ছবি : সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন পাম বন্ডি। যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটজ। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা