× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের সঙ্গে কাজ করবেন শি জিনপিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৩:০৭ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৪:০৮ পিএম

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁ দিকে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁ দিকে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষ বৈঠকে এমনটাই অঙ্গীকার করেছেন শি। রবিবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।  

শি বলেছেন, ‘চীন যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে ও মতপার্থক্য দূর করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

শনিবার পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) বার্ষিক সম্মেলনের এক ফাঁকে এ দুই প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছেন। সেখানে তারা বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন গত চার বছরে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে যে ‘উত্থান-পতন’ হয়েছে তার কথা স্বীকার করেছেন। 

তবে তারা উভয়ই বাণিজ্য ও তাইওয়ানের মতো ইস্যুগুলোতে উত্তেজনা হ্রাসের অগ্রগতির বিষয়টি সেখানে তুলে ধরেছেন। 

ট্রাম্প চীন থেকে সব ধরনের আমদানিতে ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিশিষ্ট চীনা ব্যক্তিবর্গকেও পররাষ্ট্র ও প্রতিরক্ষার শীর্ষ পদে নিয়োগ দিয়েছেন।

এদিকে বিশ্লেষকরা জানিয়েছেন, দুই মাসের মধ্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলে চীনা আমদানির ওপর শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতিসহ নানা কারণে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা