× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশান্ত মহাসাগরে একসঙ্গে চার ঘূর্ণিঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১০:৩১ এএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১১:০৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পশ্চিম প্রশান্ত মহাসাগরের আবহাওয়ায় একসঙ্গে ধেয়ে আসছে চার সামুদ্রিক ঘূর্ণিঝড়। আবহাওয়া জগতের বিরল এ ঘটনার সঙ্গে রয়েছে শঙ্কাও। কারণ একই সময়ে শক্তিশালী হচ্ছে চারটি ঝড়।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। তাদের মতে, মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়াই ব্যতিক্রমী এ দুর্যোগের কারণ। এসব ঘূর্ণিঝড় ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ ডেকে আনতে পারে।

জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে, ১৯৫১ সালে ঝড়সংক্রান্ত রেকর্ড শুরু হওয়ার পর গত ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বরে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে।

যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। এগুলো ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এ চারটি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি ও ক্রান্তীয় ঝড় ম্যান-ই।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) টাইফুন ইনশিং উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ আটলান্টিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান ছিল। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ ও ভূমিধস ঘটিয়ে শেষ হয়।

ফিলিপাইনের ওপর দিয়ে দক্ষিণ চীন সাগরে ঢুকে যাওয়ার পর ইনশিং পশ্চিম দিকে চীনের হাইনান প্রদেশের দিকে এগিয়ে যায়। এরপর ভিয়েতনাম অভিমুখে দক্ষিণে মোড় নেয়। বর্তমানে সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। পরদিন টাইফুন তোরাজি লুজোনের অরোরা প্রদেশের পূর্ব উপকূলে আঘাত হানে। এর বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি ওয়ান হারিকেনের সমান। এর আগে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়।

এখন একটি ক্রান্তীয় ঝড়ে রূপান্তরিত হওয়া তোরাজি দক্ষিণ চীন সাগর দিয়ে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দক্ষিণ-পূর্ব চীনের কিছু অংশে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে। কিন্তু দেশটি আরও একটি শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা পাঁচ দিনের মধ্যে তৃতীয়। ট্রপিক্যাল স্টর্ম উসাগি লুজোনের প্রায় ৭৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এবং ফিলিপাইনের দিকে ধেয়ে আসার সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যানাগাদ একটি টাইফুনে পরিণত হয়।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা