× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১২:২১ পিএম

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন। আগামী বুধবার তারা বৈঠকে বসতে পারেন বলে শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন। 

রবিবার (১০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে ১৩১ বছরের রেকর্ড ভেঙে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে তিনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ওভাল অফিসে মিলিত হবেন।’

ট্রাম্পকে নির্বাচন-পরবর্তী সময়ে জো বাইডেনের বিদায়ী আমন্ত্রণ এবং আগত প্রেসিডেন্টের বৈঠক যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্য। যদিও ২০২০ সালে ট্রাম্প বাইডেনের কাছে নির্বাচনে হারার পর ঐতিহ্য ভেঙে ফেলেন। তখন তিনি এই জাতীয় কোনও বৈঠকের আয়োজন করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা