× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শান্তি প্রতিষ্ঠায় ফোকাস করবে ট্রাম্প প্রশাসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২৩:২৫ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২৩:৪৯ পিএম

জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান লানজা বলছেন, রাশিয়ার দখল করা ভূখণ্ড ফেরত নেওয়ার পরিবর্তে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসন শান্তি প্রতিষ্ঠার দিকে ফোকাস করবে। শনিবার (৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পরই বলেছিলেন, তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। বিশ্লেষকদের ধারণা, সে পথেই হাঁটছেন তিনি। এমন বার্তা পাওয়া গেল ট্রাম্পের এক জ্যেষ্ঠ উপদেষ্টার কাছ থেকেও।

ব্রায়ান লানজা রিপাবলিকান পার্টির কৌশলবিদ হিসেবে পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের এই জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে বলেন, বাস্তবসম্মত শান্তির দিকে যেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে কোনও পরিকল্পনা রয়েছে কিনা তা জানতে চাইবে ট্রাম্প প্রশাসন।

এ ব্যাপারে ব্রায়ান লানজা বলেন, ‘আর প্রেসিডেন্ট জেলেনস্কি যদি আলোচনার টেবিলে বসে আর আমাদের বলে ক্রিমিয়া ফিরিয়ে দিলেই কেবল শান্তির দিকে হাঁটবেন। তাহলে বলব, তিনি এ ব্যাপারে সিরিয়াস নন। কেননা ক্রিমিয়া এখন আর তাদের নেই।’

২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণ করে নেয় রাশিয়া। এর ৮ বছর পর ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। এই যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশকিছু জায়গা দখল করে নেয় রাশিয়া। 

বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধ করে দেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পরদিন গত বুধবার এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, আর কোনো যুদ্ধ হতে দেব না।

সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট বলছে, বুধবার ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে এ কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাট) বলেছিল ‘সে একটি যুদ্ধ শুরু করবে’। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’

এর আগে নির্বাচনী বিতর্কে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে বলেছিলেন, ‘আমি মনে করি এই যুদ্ধটি শেষ করা এবং এটি সম্পন্ন করা, একটি চুক্তি নিয়ে আলোচনা করা আমেরিকার সর্বোত্তম স্বার্থ।’

তবে ঠিক কীভাবে এই সংঘাতে শান্তির পথে নিয়ে যাওয়া হবে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়নি কখনোই। এবার ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান লানজা বললেন, ইউক্রেনীয়দের প্রতি তাঁর সম্মান রয়েছে। কিন্তু আমেরিকা শান্তির পথেই হাঁটবে, হত্যার দিকে নয়।

লানজা আরও বলেন, ‘আমরা ইউক্রেনকে বলতে যাচ্ছি, আপনারা কী দেখছেন সেটা কী জানেন? আপনারা সত্যিকারের শান্তির পথ দেখতে পেলে সেটি জয়ের পথ নয়। এ নিয়ে আলাপ করাই উচিত।’

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা