× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় দুই সেনাসহ নিহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১১:৩১ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের বারামুলায় জঙ্গি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন সেনা সদস্য ও দুজন কুলি রয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সমাজমাধ্যম এক্সের পোস্টে জানিয়েছে, বারামুল্লার বুটাপাথরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বুটাপাথরিতে সেনাবাহিনীর একটি গাড়িতে প্রথমে হামলা চালায় জঙ্গিরা। এর কয়েক ঘণ্টা আগে জম্মু-কাশ্মীরে এক শ্রমিককে গুলি করে আহত করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরে ওই আহত শ্রমিকের পরিচয় জানা গেছে। তার নাম প্রীতম সিং। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।

গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়ি লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে।

এর তিনদিন আগে কাশ্মিরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। এরমধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। 

সূত্র : এনডিটিভি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা