× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষ্ণোই গ্যাং বারবার সালমানকে হত্যার হুমকি দিচ্ছে কেন?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম

লরেন্স বিষ্ণোই (বাঁ দিকে) ও সালমান খান। ছবি : সংগৃহীত

লরেন্স বিষ্ণোই (বাঁ দিকে) ও সালমান খান। ছবি : সংগৃহীত

বেশকিছুদিন ধরেই বলিউড তারকা সালমান খানকে হত্যার হুঁমকি দিয়ে আসছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কিন্তু তিনি কেন সালমানকে হত্যা করতে মরিয়া হয়ে পড়েছেন সে প্রশ্নের জবাব খুঁজে পেতে হলে ফিরে যেতে হবে ১৯৯৮ সালে।  

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার দ্বন্দের সূত্রপাত হয় ১৯৯৮ সালের একটি মামলাকে কেন্দ্র করে। তখন সালমান কৃষ্ণসার হরিণের অবৈধ শিকারের সঙ্গে জড়িত ছিলেন। কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে একটি পবিত্র প্রাণী। আর লরেন্স এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই অপ্রীতিকর ইতিহাসের কারণে সালমানের প্রতি লরেন্সের গভীর ক্ষোভ রয়েছে। আর সে ক্ষোভ থেকেই তাকে বারবার তাকে হত্যার চেষ্টা করছে গ্যাংটি। 

সম্প্রতিই ভারতীয় সংবাদমাধ্যমগুলো, বিশেষ করে জি নিউজ জানিয়েছে, বিষ্ণোই গ্যাং সালমানকে হত্যার কঠিন হুমকি দিয়েছে। এ অভিনাকে হত্যার জন্য গ্যাংটি ৬০ জন শ্যুটার প্রস্তুত করেছে। যা তার নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।  

এদিকে শুক্রবার (১৮ অক্টোবর) মুম্বাই ট্রাফিক পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাই পুলিশকে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে  লরেন্স বিষ্ণোই গ্যাং।

হুমকি বার্তাটিতে বলা হয়েছে,‘এটিকে হালকাভাবে নিবেন না। যদি সালমান খান বেঁচে থাকতে চান ও লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতার অবসান ঘটাতে চান তাবে তাকে অবশ্যই ৫ কোটি রুপি দিতে হবে। তা না দিলে তার অবস্থা বাব সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’

মুম্বাই পুলিশ এ বার্তার উৎস খুঁজে বের করতে কাজ করছে।    

চলতি বছরের ১৪ এপ্রিল রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাসভবনের বাইরে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি চালায়। তারা মোটরসাইকেলে করে এসে সে হামলা চালিয়েছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি, মানি কন্ট্রোল 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা