× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষ্ণোই গ্যাং-এর হুমকি

বেঁচে থাকতে হলে ৫ কোটি রুপি দিতে হবে সালমানকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১৮:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে পাঁচ কোটি রুপি দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এমনটাই অভিযোগ করেছে মুম্বাই ট্রাফিক পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

মুম্বাই পুলিশকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, সালমান খানকে বেঁচে থাকতে হলে ও বিষ্ণোয়ী গ্যাং-এর সঙ্গে শত্রুতা শেষ করতে হলে তাদের ৫ কোটি রুপি দিতে হবে। টাকা না দিলে এই অভিনেতার ভাগ্য মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

হুমকি বার্তাটিতে বলা হয়েছে,‘এটিকে হালকাভাবে নেবেন না। যদি সালমান খান বেঁচে থাকতে চান ও লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতার অবসান ঘটাতে চান তাকে অবশ্যই ৫ কোটি রুপি দিতে হবে। তা না দিলে তার অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।’

মুম্বাই পুলিশ এ বার্তার উৎস খুঁজে বের করতে কাজ করছে।    

গত শনিবার (১২ অক্টোবর) রাতে বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। তাকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। 

চলতি বছরের ১৪ এপ্রিল রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাসভবনের বাইরে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি চালায়। তারা মোটরসাইকেলে করে এসে সে হামলা চালিয়েছিল। আর সিদ্দিকীর ওপর হামলাও ওই একই এলাকাতে হয়েছে।

বাবা সিদ্দিকীর ওপর হামলা হওয়ার পর সালমান খানের বাসভবনের চারপাশেও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা