× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল : নেতানিয়াহু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১০:৩৩ এএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১১:২৯ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু বা তেল স্থাপনায় নয়, বরং সামরিক স্থাপনায় হামলা চালাতে ইচ্ছুক ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে এমনটাই জানিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে জানিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রসঙ্গে নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার বিবৃতিতে বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের মতামত শুনি। তবে আমাদের জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই আমারা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

রবিবার এনবিসির প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের হামলার জবাবে ইসরায়েল ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা চালাবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন।

রয়টার্স আরও জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্যবস্তু বানাবে বা গুপ্তহত্যা চালাবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ও লেবাননে স্থল অভিযান শুরু করে। তা ছাড়া হামাস নেতাদেরও হত্যা করেছে ইসরায়েল। এরই প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পর থেকেই ইসরায়েল বারবার বলে যাচ্ছে তারা ইরানের এ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে।

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

সূত্র : রয়টার্স, জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা