× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি-চেন্নাই ইন্ডিগো ফ্লাইট

মাঝ আকাশে নারী যাত্রীর ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৩:৫৪ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৪:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিল্লি-চেন্নাই ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমানে এক নারী সহযাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ শর্মা। তার বয়স ৪৫ বছর। বুধবার (৯ অক্টোবর) বিমানটি চেন্নাইয়ে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগী ওই নারী জয়পুর ও দিল্লি সফর শেষে বাড়ি ফিরছিলেন। অভিযুক্ত ব্যক্তি বিমানে ওই নারীর পেছনের সিটে বসে ছিলেন। তিনি মাঝ আকাশে ওই নারী সহযাত্রীকে অশালীনভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় পুলিশের সহায়তায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারী। তদন্ত চলছে।

ইন্ডিগো এয়ারলাইনস এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা