× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক মাধ্যমের শেষ পোস্টে যা লিখেছিলেন রতন টাটা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৫:৪১ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৫:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর ঠিক দুই দিন আগে নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে উড়িয়ে দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি।

সোমবার (৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে করা পোস্টে তিনি তার স্বাস্থ্য নিয়ে সমালোচনার বিষয়টি উল্লেখ করে লেখেন, ‘আমার কথা চিন্তা করার জন্য আপনাদের ধন্যবাদ।’ 

সেখানে তিনি আরও লেখেন, ‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে প্রচারিত গুজব সম্পর্কে আমি অবগত। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এ দাবিগুলো ভিত্তিহীন। আমার বয়স ও এ সংক্রান্ত মেডিকেল অবস্থার কারণে আমি বর্তমানে মেডিকেল চেকআপ করাচ্ছি। আমি ভালো অবস্থায় রয়েছি।’

তার সর্বশেষ সামাজিক মাধ্যমের পোস্টে তিনি আরও বলেছেন,‘আমি জনসাধারণ ও মিডিয়াকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।’ 

তার মৃত্যুর কথা উল্লেখ করে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর এই শিল্পপতির শ্রেষ্ঠত্ব, সততা ও উদ্ভাবনের প্রতি অবিচল প্রতিশ্রতির প্রশংসা করেছেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুকেশ আম্বানিসহ রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রভাবশালী ব্যক্তিত্ব ও মন্ত্রীরা। সাধারণ জনগণ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি একজন সমাজসেবীও ছিলেন বটে। সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছেন তিনি। তাই তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে গিয়েছেন মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে (এনসিপিএ)। যেখানে তার মরদেহ রাখা হয়েছে। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি মুম্বাইয়ের এনসিপিএ লনে রতন টাটার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও মুম্বাইয়ে রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। 

আজ বিকাল ৪টা পর্যন্ত এনসিপিএ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন জনসাধারণ ও অন্যান্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে ওরলি এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা