× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইতিতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিহত ২০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১০:৫৬ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১১:১৩ এএম

দুর্বৃত্তদের হামলা থেকে বাঁচতে লোকজন পালাচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) হাইতি থেকে তোলা। ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের হামলা থেকে বাঁচতে লোকজন পালাচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) হাইতি থেকে তোলা। ছবি : সংগৃহীত

হাইতির একটি ছোট্ট শহরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ৭১ কিলোামটার উত্তর-পশ্চিমে মধ্য আর্টিবোনাইট অঞ্চলের পন্ট-সন্ডে এলাকায় গ্রান গ্রিফ গ্রাংয়ের সদস্যরা তাণ্ডব চালিয়েছে। এতে আরও ৫০ জন আহত হয়েছে।

একটি ভিডিও ফুটেজে মোটরসাইকেলে ও হেঁটে লোকজনকে পালিয়ে যেতে দেখা গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, দেশটির একদল সরকারি কৌঁসুলি এ হামলাকে গণহত্যা বলে বর্ণনা করেছেন।

হামলায় নিহতের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে হাইতির একটি মানবাধিকার দলের মতে এ হামলায় ২০ বা তারও বেশি মানুষ নিহত হয়েছে।

সশস্ত্র দলগুলো হাইতির বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। নিয়ন্ত্রণ ফিরে পেতে চলতি বছরের জুন মাস থেকে প্রয়াস শুরু করেছে জাতিসংঘ সমর্থিত একটি পুলিশি মিশন। আর এর নেতৃত্ব দিচ্ছে কেনিয়ার কর্মকর্তারা। 

জাতিসংঘের সঙ্গে মিলে এই চক্রগুলোকে দমন করার অঙ্গিকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী গ্যারি কোনিল। 

জাতিসংঘ বলেছে, ‘শক্তির জোরালো ব্যবহার’ প্রয়োজন। এজন্য জাতিসংঘ বিভিন্ন দেশ থেকে আড়াই হাজার কর্মকর্তার সমন্বয়ে গঠিত পুলিশিং মিশনকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে কেনিয়ার ১ হাজার পুলিশ কর্মকর্তা অংশ নিবেন। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা