× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় দুই গাড়ির সংঘর্ষে নিহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৯ এএম

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে দুই গাড়ির সংঘর্ষে এক নারীসহ অন্তত চারজন ‍নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিউ সাউথ ওয়েলসের শহর ডাব্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে নিউওয়ে হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে জরুরি পরিষেবাগুলোকে এ দুর্ঘটনার খবর জানিয়ে ঘটনাস্থলে ডাকা হয়।

কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে গিয়ে দেখতে পান একটি টয়োটা হাইলাক্স ও একটি টয়োটা হাইয়েস ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে টয়োটা হাইলাক্সে থাকা ১৮ ও ১৯ বছর বয়সি দুই যুবক নিহত হয়েছেন। একইসঙ্গে টয়োটা হাইয়েস ভ্যানে থাকা ৫৭ বছর বয়সি একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। তারা সবাই দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, টয়োটা হইলাক্সের ২৩ বছর বয়সি চালক আহত হয়েছেন। তাকে ডাব্বো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

তবে আনুষ্ঠানিকভাবে এখনও তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা