প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৪ এএম
রাশিয়া সোমবার (১০ সেপ্টেম্বর) জানিয়েছে, ইউক্রেনের মেমরিক গ্রামটি তারা দখলে নিয়েছে। কিয়েভের লজিস্টিক হাব পোকরভক্স শহর থেকে ২০ কিলোমিটার দূরেই গ্রামটির অবস্থান বলে জানা গেছে। শহরটি দোনেৎস্ক অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত।
ইউক্রেনের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি তাদের ড্রোন হামলা আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত দেশ রোমানিয়া ও লাটভিয়া। ন্যাটো সদস্যভুক্ত দুই দেশই জানিয়েছে, রাশিয়া গত রবিবার (৯ সেপ্টেম্বর) ইউক্রেনে ৬৭টি ড্রোন পাঠায়। এর মধ্যে কয়েকটি ড্রোন ওই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় এসে পড়ে। রাশিয়ার এভাবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।
এরই পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান
ইউনিয়ন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। ইউরোপিয়ান ইউনিয়নের গোয়েন্দা
অধিদপ্তর জানিয়েছে, ইরান রাশিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। ফলে রাশিয়া
এই যুদ্ধে আরও শক্তিবৃদ্ধি করার সুযোগ পাচ্ছে। ইইউ ইরানকে গতকাল সোমবার সতর্কবার্তা
পাঠিয়েছে। তারা যদি রাশিয়াকে আরও ক্ষেপণাস্ত্র সহযোগিতা করে তাহলে তেহরানের সরবরাহের
ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।