× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ভবন ধসে নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৪ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬ এএম

শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতের লখনউতে ধসে পড়া তিন তলা ভবন। ছবি : সংগৃহীত

শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতের লখনউতে ধসে পড়া তিন তলা ভবন। ছবি : সংগৃহীত

ভারতের লখনউতে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। রবিবার (৮ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। 

শনিবার বিকেলে ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ে এ হতাহতের ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, শনিবার অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে রবিবার দেশটির ত্রাণ কমিশনার জি এস নবীন রবিবার জানিয়েছেন, আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের লোক বন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মাণ করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটার সময়ও ভবনটির কিছু নির্মাণ কাজ চলমান ছিল। শনিবার বিকেল পৌনে ৪ টার দিকে যখন দুর্ঘটনাটি ঘটে তখন হতাহতদের বেশিরভাগই নিচতলায় কাজ করছিলেন।   

কর্মকর্তাদের মতে, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদামঘর ছিল। দ্বিতীয় তলায় একটি মেডিকেল গোডাউন ও তিন তলায় একটি কাটলারি গুদাম ছিল। 

আহতদের মধ্যে মেডিকেল গোডাউনে কর্মরত আকাশ সিং বলেছেন, ‘বৃষ্টি হচ্ছিলো বিধায় আমরা নিচে নেমে এসেছিলাম। ভবনের একটি স্তম্ভে ফাটল দেখা দিয়েছে তা আমরা লক্ষ্য করেছি। হঠাৎ, সম্পূর্ণ ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।’  

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। 

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা এখন ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে নেই তা নিশ্চিত করার দিকে মনোযোগ দিচ্ছেন।  

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা