প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
বেলুগা তিমি হাভালদিমির। ছবি : সংগৃহীত
নরওয়ের উপকূলে একটি বেলুগা তিমির মরদেহ পাওয়া গেছে। যাকে রাশিয়া গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছে বলে সন্দেহ করা হয়।
এ তিমিটির ডাকনাম হাভালদিমির। নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিসাভিকা শহরে ভাসমান অবস্থায় হাভালদিমির মরদেহ পাওয়া গেছে। আর পরীক্ষার জন্য তা নিকটতম বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
তিমিটিকে প্রথম দেখা গিয়েছিল প্রায় পাঁচ বছর আগে নরওয়ের জলসীমায়। তখন এর সঙ্গে লাগানো ছিল একটি গোপ্রো ক্যামেরা। তাতে লেখা ছিল ‘সেন্ট পিটার্সবার্গের সরঞ্জাম’।