প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২১:৪০ পিএম
বা থেকে মোতাজ আজাইজা, হিন্দ খৌদারি, বিশাস অউদা, ওয়ায়েল আল দাহদৌহ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন
নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন
পেয়েছেন ফিলিস্তিনের চার সাংবাদিক। ফিলিস্তিনের
এই চার সাংবাদিক হলেনÑ আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি
সাংবাদিক হিন্দ খৌদারি,
সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস অউদা এবং বর্ষীয়ান সাংবাদিক
ওয়ায়েল আল দাহদৌহ।
মোতাজ আজাইজা একদম প্রথম থেকেই একজন আলোকচিত্রী শিল্পী হিসেবে কাজ করছেন। তিনি
অবশ্য যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই গাজায় বহু দিন ধরে কাজ করছেন। ফিলিস্তিন আর গাজার
মানুষের প্রাত্যহিক জীবন বিভিন্ন সময় ছবিতে ফুটিয়ে তুলেছেন। তার পর এলো যুদ্ধ। যুদ্ধের
এই সময় তিনি বিধ্বংসের ছবিও তুলেছেন। পৃথিবীকে আশা দেখিয়েছেন, সত্য উন্মোচন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বুধবার এক পোস্টে বলেন, ‘আমাকে নোবেল পুরস্কারের জন্য
মনোনয়ন দেওয়া হয়েছে। সারা বিশ্বে এখন আমার কাজের স্বীকৃতি পাওয়ার পথ তৈরি হলো। তবে
গাজা সংকট সমাধান এখন জরুরি। এজন্য কাজ চালিয়ে যেতে হবে।’
গাজায় যখন সাংবাদিকদের ওপর আক্রমণ তুঙ্গে, তখনও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাকি
তিনজনের মধ্যে বিশাস অউদা নিজে একজন মানবাধিকারকর্মী। এই তিন সাংবাদিক বিভিন্ন সময়
বস্তুনিষ্ঠ রিপোর্ট করেছেন। টিভি সাংবাদিক হিন্দ খৌদারি প্রতিনিয়ত বিভিন্ন হামলা ও
আক্রমণের খবর উপস্থাপন করেছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায়
ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নিহত হয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই চার সাংবাদিক। তাদের
সাহসিকতার বিষয়টি এখনও প্রশংসিত হচ্ছে।
প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন। বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। চলতি বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। ১০ ডিসেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন পর্যন্ত ৪০ হাজার ৪০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন