× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান নরেওয়ের পররাষ্ট্রমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৬:২০ পিএম

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে। ছবি : সংগৃহীত

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে। ছবি : সংগৃহীত

লেবাননে অবস্থানরত নরওয়ের সব নাগরিককে অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে। লেবাননে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা বিবেচনা করে সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। 

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এইদে বলেছেন, ‘লেবাননে নিরাপত্তা পরিস্থিতি গুরুতর। দ্রুত এ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। স্বল্প সময়ের নোটিশে লেবাননের বাইরে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।’ 

বৈরুতের বিমানবন্দর বন্ধ হয়ে গেলে যেসব জটিলতা দেখা দিতে পারে সেদিকে জোর দিয়েছেন এইদে। তিনি বলেছেন,‘যদি বৈরুতের বিমানবন্দর বন্ধ হয়ে যায় তাহলে লেবানন থেকে বের হওয়া মুশকিল হয়ে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নরওয়ের নাগরিকদের সহায়তা করার খুব কম সুযোগ থাকবে। আমরা বেশ কিছুদিন ধরেই লেবাননে অবস্থানরত নরওয়ের নাগরিকদেরকে দেশটি ত্যাগ করতে বলে আসছি।’  

সূত্র : সিনহুয়া 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা