× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানের দক্ষিণে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে গ্লোবাল হাঙ্গার মনিটর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৮:০২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানে দুর্ভিক্ষ ক্রমেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। গ্লোবাল হাঙ্গার মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর পর্যন্ত এই অঞ্চলে খাদ্য সংকট তীব্র থাকবে। জাতিসংঘও একাধিক প্রতিবেদনে জানিয়েছে সুদানের ডারফুর অঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয়প্রার্থীরা ভয়াবহ খাদ্যসংকটের মধ্যে দিনাতিপাত করছেন। সুদানের প্রতি বাড়িতে প্রতি ৫ জনের একজন খাবার পাচ্ছেন না। সুদানের বিগত ২০ বছরের ইতিহাসে এমন দুর্ভিক্ষ দেখা যায়নি। খাদ্যাভাবের সঙ্গে যুক্ত হয়েছে নানাবিধ রোগের সংক্রমণ যা জনজীবনকে আরও পর্যুদস্ত করে তুলছে। রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের মানুষ মাটি ও ঘাস খেয়ে দিনাতিপাত করছেন। স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে এসব স্থানে মহামারি রোগের প্রকোপ বাড়তে শুরু করছে। এত মানুষকে চিকিৎসা দেয়াও কঠিন হয়ে উঠছে। 

গ্লোবাল হাঙ্গার মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে ২ কোটি ৫০ লাখ বাস্তুচ্যুত হয়েছে। তারা চরম খাদ্যসংকটে ভুগছেন। জাতিসংঘ ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে। ফ্রান্সের ডক্টরস উইদাউট বর্ডার সংস্থাটি ইতোমধ্যে এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষত আল ফাসির এলাকাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বেশি। ফলে অনেকেই স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। খাদ্যসংকট, বাসস্থানের অভাব এবং চিকিৎসাসুবিধার অভাবে সুদানের পরিস্থিতি ক্রমেই নিম্নগামী হতে শুরু করেছে। খাদ্য ও চিকিৎসা রসদ সরবরাহে নানাবিধ নিষেধাজ্ঞা থাকায় মানুষের কাছে ত্রান পৌছে দেয়া যাচ্ছে না। সংস্থাটি এও জানিয়েছে, সুদানের অনেক শিশু মৃত্যুর দ্বারপ্রান্তে। 


সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা