× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১১:৩৭ এএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১২:৫৭ পিএম

বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের মাউন্টেন বি নাইটক্লাবে আগুন লাগে

বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের মাউন্টেন বি নাইটক্লাবে আগুন লাগে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বের চুনবুড়ি প্রদেশে একটি নাইটক্লাবে ভয়াবহ অভিগ্নকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটক্লাবে আগুন লাগে। এতে হতাহতদের সবাই থাইল্যান্ডের নাগরিক। খবর রয়টার্সের।

পুলিশ কর্মকর্তা কর্নেল উথিপং সোমজাই সংবাদমাধ্যমকে জানান, রাত ১টার দিকে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। মৃতদের মধ্যে চারজন নারী ও ৯ জন পুরুষ। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে নাইটক্লাবটি চালু করা হয়েছে। এক তলা এ ক্লাবটি সুপরিচিত সুখুমভিত সড়কের ওপর অবস্থিত। এ সড়কটি ব্যাংককের সঙ্গে অবকাশযাপন শহর পাতাইয়াকে সংযুক্ত করেছে। ক্লাবটির আশপাশে অনেক হোটেল ও বার আছে।

/প্রবা/এইচকে/সাদিক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা