× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেনিয়ার পুরো মন্ত্রিসভা বরখাস্ত করলেন প্রেসিডেন্ট রুটো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১০:১১ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ১০:৪৯ এএম

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ছবি : সংগৃহীত

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ছবি : সংগৃহীত

র বৃদ্ধির প্রতিবাদে তিন সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার প্রায় পুরো মন্ত্রিসভা বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংবাদ সম্মেলনে তার মন্ত্রিসভার ২২ জন মন্ত্রীকেই বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। যার মধ্যে কেবল তার ডেপুটি রিগাথি গাচাগুয়া, প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ সচিব এবং বিদেশ ও ডায়াসপোরা বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদিকে তাদের পদে বহাল রেখেছেন।

রুটো বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র ও ডায়াসপোরা বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব ছাড়া কেনিয়া প্রজাতন্ত্রের মন্ত্রিসভা থেকে অবিলম্বে সব মন্ত্রি ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানিয়েছেন, একটি বিস্তৃত-ভিত্তিক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন সেক্টর ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে ব্যাপক আলোচনায় অংশ নেবেন।

রুটো তার এ পদক্ষেপকে ন্যায়সঙ্গত দাবি করে জানিয়েছেন, ঋণের বোঝা মোকাবিলা, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে অপচয় এবং অপ্রয়োজনীয় দ্বৈততা দূর করার জন্য তার এ পদক্ষেপটি অপরিহার্য।

কর বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে দেশটিতে ১৮ জুন বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভে অন্তত ৩৯ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটসের (কেএনসিএইচআর) এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র : সিনহুয়া, আনাদুলু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা