× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১১:৪৯ এএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১২:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মাহোবা জেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লেগে এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মাহোবার শ্রীনগর এলাকার বেলাতল লিঙ্ক রোডে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

মাহোবার পুলিশ সুপার অর্পণা গুপ্তা জানিয়েছেন, দুটি মোটরসাইকেলই দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুজন আহত হয়েছে।

গুপ্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির মধ্যে একটিতে এক পরিবারের চার সদস্য ছিল। তাদের মধ্যে আট বছরের এক শিশুসহ দুজন পুড়ে মারা গেছে। আর আট বছরের আরেক শিশুসহ বাকি দুজন গুরুতরভাবে দগ্ধ হয়েছে। আর অন্য মোটরসাইকেলের দুজনই পুড়ে মারা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত চলছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা