× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শপথ নিল মিসরের নতুন সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৬:৪১ পিএম

মিসরের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে নতুন মন্ত্রীসভার সদস্যরা। বুধবার (৩ জুলাই) মিসরের রাজধানী কায়রোর আল-ইত্তিহাদিয়া প্রাসাদ থেকে তোলা। ছবি : সংগৃহীত

মিসরের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে নতুন মন্ত্রীসভার সদস্যরা। বুধবার (৩ জুলাই) মিসরের রাজধানী কায়রোর আল-ইত্তিহাদিয়া প্রাসাদ থেকে তোলা। ছবি : সংগৃহীত

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সামনে শপথ গ্রহণ করেছে মিসরের নতুন মন্ত্রিসভা। বুধবার (৩ জুলাই) রাজধানী কায়রোর আল-ইত্তিহাদিয়া প্রাসাদে এ  শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নাইল টিভি জানিয়েছে।

এ নতুন মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। তিনি ২০১৮ সাল থেকে এ পদে বহাল আছেন।

৩০ জন মন্ত্রীর সমন্বয়ে গঠিত নতুন সরকারে কিছু মন্ত্রণালয়কে একীভূত করা হয়েছে। অন্যদিকে নতুন কিছু মন্ত্রকের প্রবর্তন ঘটেছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ, সরবরাহ, পেট্রোলিয়াম, বিদ্যুৎ ও পর্যটনসহ ১৭টি মন্ত্রণালয়ে রদবদল করা হয়েছে। 

রবিবার (৩০ জুন) মিসরের প্রেসিডেন্ট বলেছেন, ‘নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব প্রশমিত করা ও আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।’  

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আহরাম আনলাইন জানিয়েছে, ২০১৮ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাদবৌলির নেতৃত্বে এটি মন্ত্রিসভার চতুর্থ রদবদল। মন্ত্রিসভায় সর্বশেষ রদবদল হয়েছিল ২০২২ সালের আগস্টে।  

সূত্র : সিনহুয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা