× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১০:০১ এএম

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গোওজা শহরে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গোওজা শহরে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দেশটির পৃথক তিনটি স্থানে এ বিস্ফোরণের ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, শনিবার বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালায়। এ সময় নিহত হয় অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারী রয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। তবে ২০১৪ সালে শহরটির দখল নিয়েছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। ২০১৫ সালে অবশ্য নাইজেরিয়ান বাহিনী শহরটি জঙ্গিমুক্ত করেছিল। তবে তারপর থেকেই শহরের আশপাশে আক্রমণ ও অপহরণ চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

২০১৪ সালে রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের পর, আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয় বোকো হারাম।   


সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা