× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমিত আকারে খুলছে গ্র্যান্ড ইজিপ্সিয়ান মিউজিয়াম

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৬:০২ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৬:০৫ পিএম

মিউজিয়ামের ভেতরে ফারাও রাজা রামসিস দ্বিতীয়ের মূর্তি। ছবি: সংগৃহীত

মিউজিয়ামের ভেতরে ফারাও রাজা রামসিস দ্বিতীয়ের মূর্তি। ছবি: সংগৃহীত

গত বছরই এক জমকালো গোল্ডেন প্যারেডের মাধ্যমে পুরাতন মিউজিয়াম থেকে ফারাও রাজ পরিবারের ২২টি মমিকে তাদের নতুন ঠিকানা মিশরের গ্র্যান্ড ইজিপ্সিয়ান মিউজিয়ামে নিয়ে আসা হয়েছে। এরপরে আর কোনো দর্শনার্থীদের সুযোগ হয়নি মমিগুলো দেখা। 

প্যারেডের ১ বছরের বেশি হতে চললেও এখন পর্যন্ত দর্শনার্থীদের জন্য চালু করা সম্ভব হয়নি মিউজিয়ামটি। 

চালু করার আগে দর্শকদের অভিজ্ঞতার বিষয়েও মিউজিয়ামটির জন্য জানা জরুরি। তাই দর্শকদের অভিজ্ঞতা জানতে সীমিত আকারে মিউজিয়ামটি কমপ্লেক্সে ইভেন্ট ও ট্যুর আয়োজন করতে যাচ্ছে। তবে কবে নাগাদ তা চালু হচ্ছে জানায়নি কর্তৃপক্ষ।

আপাতত কমপ্লেক্সটি সীমিত সংখ্যক দর্শকের জন্য খুলে দেয়া হবে। ফলে অতিথিরা যাদুঘরের কিছু অংশ যেমন মিউজিয়ামের সামনে ঝুলন্ত ওবেলিক্স স্কোয়ার, গ্র্যান্ড হল, শিশুদের যাদুঘর, কমপ্লেক্সের বাইরের এলাকা, খাবার ও পানীয়ের আউটলেটগুলো উপভোগ করতে পারবেন।

গোল্ডেন প্যারেডে নতুন মিউজিয়ামে নেয়ার সময় ফারাও রাজ পরিবারদের বহনকারী গাড়ি

গ্র্যান্ড হলটিতে প্রবেশের পর দর্শকরা বেশ কিছু প্রত্নসামগ্রী দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ফারাও সম্রাট রামসিস দ্বিতীয়ের ৮০ টনের মূর্তি। সেনুসরেটের ১০টি মূর্তি, টলেমাইক রাজা ও রানীর মূর্তি। 

গিজার পিরামিড থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত নতুন যাদুঘর কমপ্লেক্সটি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক সম্পদের আবাসস্থল। এর আয়তন পাঁচ লাখ বর্গমিটার। এর অবস্থান রাজধানী কায়রোতে। এই মিউজিয়ামটিকে বলা হচ্ছে মিশরের অতীত, বর্তমান ও ভবিষ্যত ঘুরে দেখার পোর্টাল। 

তবে মূল গ্যালারি ও দুইটি তুতেনখামেন গ্যালারিতে এখনও দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। পুরো মিউজিয়ামটি উন্মুক্ত হলেই কেবল দর্শনার্থীরা সেখানে যেতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা