× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সু চির শারীরিক অবস্থার খবর জানাল জান্তা সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ২১:০৫ পিএম

সু চির শারীরিক অবস্থার খবর জানাল জান্তা সরকার

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জান্তার একজন মুখপাত্র। সামরিক হেফাজতে থাকা সু চির জন্মদিন ছিল বুধবার। তিনি ৭৯ বছরে পা রাখলেন। রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, আইনলঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগের মামলায় সু চিকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বুধবার (১৯ জুন) মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির জন্মদিনে চুলে ফুল পরে ছবি পোস্ট করায় দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালে থেকে পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে।

সু চিকে তার পরিবার বা অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ২০২১ সালের ফেব্রুয়ারির পর শুধু গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সু চির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন।

সু চির বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি যত দূর জানি, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আমরা আগে তার থাকার জন্য যে ব্যবস্থা করেছিলাম, সেখানেই তিনি আছেন। সু চিকে ঠিক কোথায় রাখা হয়েছে, তা জ মিন তুন উল্লেখ করেননি।

তবে এএফপির প্রতিবেদনে বলা হয়, সু চিকে দেশটির রাজধানী নেপিডোতে সেনা নির্মিত একটি বিশেষ কারাগারে রাখা হয়েছে। নেপিডোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছার পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে জান্তা সরকার বলেছিল, সু চিকে ‘প্রয়োজনীয় সেবা’ দেওয়া হচ্ছে।


সূত্র : ইরাবতী

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা