× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইথিওপিয়ায় ২০২৪ সালে মানবিক দায়িত্ব পালনরত ৫০ ত্রাণকর্মী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৭:৩৫ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ১৭:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইথিওপিয়ায় এ বছর মানবিক দায়িত্ব পালনের সময় প্রায় ৫০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। রবিবার (১৬ জুন) রাতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ তথ্য জানিয়েছে।

রবিবার রাতে ইথিওপিয়া সম্পর্কে প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএফপি বলেছে, ‘পূর্ব আফ্রিকান দেশটির বিভিন্ন অংশে নিরাপত্তাহীনতার পরিস্থিতির কারণে তার মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

এতে বলা হয়েছে, সম্প্রতি ইথিওপিয়ার আমহারা অঞ্চলে মানবিক ত্রাণবহনকারী এক চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি ডব্লিউএফপির সহযোগিতাকারী অংশীদার সংস্থা মেডিকেল টিমস ইন্টারন্যাশনালের হয়ে কাজ করতেন। নিহত ৫০ জন ত্রাণকর্মীর মধ্যে তিনিও একজন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ইউএনওসিএইচএ) জানিয়েছে, ২০১৯ সাল থেকে ইথিওপিয়ায় ৪৬ ত্রাণকর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৬ জন উত্তর ইথিওপিয়ায় সংঘাতের ফলে নিহত হয়েছেন।

ইউএনওসিএইচএ জানিয়েছে, মানবিক দায়িত্ব পালনকারীরা অস্ত্রধারীদের লক্ষ্যবস্তু না। কিন্তু দেশটিতে বৃহৎ সংখ্যক স্থানীয় সশস্ত্রবাহিনী রয়েছে ও অনেক বেসামরিক নাগরিকদের কাছেও অস্ত্র আছে। যার ফলে নিরাপত্তা পরস্থিতিতে অস্থিরতা  বিরাজ করছে। ফলে মানবিক সহায়তাকর্মীদের ও ত্রাণ কার্যক্রমের জন্য উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।  

বিশ্ব খাদ্য কর্মসূচি তার সর্বশেষ প্রকাশিত এই প্রতিবেদনে  উল্লেখ করেছে, তহবিল সংকটের কারণেও ইথিওপিয়ায় মানবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

সংস্থাটি আন্তর্জাতিক দাতা দেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে তহবিল সরবরাহের  জন্য আবেদন করেছে।

আগামী ছয়মাসে দেশটিতে মানবিক কার্যক্রমের জন্যে ডব্লিউএফপির ৩৭ কোটি ৪০ লাখ ডলার সহায়তা প্রয়োজন।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা