× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াগনাডে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৪ ১৮:১৮ পিএম

ওয়াগনাডে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

এবার বিধানসভার ওয়ানাড আসনে লড়বেন কংগ্রেসের প্রিয়াংকা গান্ধী৷ প্রিয়াংকা গান্ধী এখন পর্যন্ত কোনো আসনে লড়াই করেননি। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও এবারই প্রথম ওয়ানাড আসনে লড়বেন তিনি। এ নিয়ে গান্ধী পরিবারের সকলেই ভারতের পার্লামেন্টের সদস্য হতে পারবেন। 

রাহুল গান্ধী নিজে এবার রায়বেরেলি আসনে লড়াই করে জিতেছেন। তার মা সোনিয়া গান্ধী এই আসনে ২০১৯ সাল পর্যন্ত এমপি ছিলেন। রাহুল এবার এই আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে ওয়ানাডে বিধানসভার সদস্য হওয়ায় তাকে লোকসভা কিংবা বিধানসভা যেকোনো একটির সদস্য থাকতে হবে। তাই তিনি সে আসন ছেড়ে দিচ্ছেন। তার জায়গায় লড়বেন প্রিয়াংকা গান্ধী।

নির্বাচনের আগে প্রিয়াঙ্কা ইতোমধ্যে লোকসংযোগ শুরু করেছেন। সবাই খুশি বিধানসভায় তার প্রতিদ্বন্দ্বীতার এই সংবাদ শুনে। এতদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে তার অংশগ্রহন থাকলেও এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। 


সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা