× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ঈদের দিনও হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ২৮ ফিলিস্তিনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৪ ১৮:৩৭ পিএম

গাজার ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ আদায় করছে। ছবি : সংগৃহীত

গাজার ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ আদায় করছে। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ ঈদুল আজহা পালিত হচ্ছে। কুরবানির পশুতো দূরের কথা তাদের কাছে বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন তাও নেই। আর এ ক্ষুধার্ত গাজাবাসীর ওপর ঈদের দিনও অনবরত হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তাদেরকে একদিনের জন্যও রেহাই দিতে নারাজ ইসরায়েলের দখলদার বাহিনী। 

রবিবার (১৬ জুন) গাজা সিটিতে তিনটি বাড়িতে বোমা হামলা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ঈদের দিন নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  

তাল আস-সুলতানসহ রাফা শহরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আগ্রাসীভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারা কয়েক ডজন বাড়ি পুড়িয়েছে ও ধ্বংস করেছে। যার ফলে গাজার ফিলিস্তিনিদের মাঝে ঈদের দিন আনন্দের স্থানে আতঙ্ক বিরাজ করছে। 

গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকাগুলোতে বিশেষ করে দের এল-বালাহ শহরের বিভিন্ন স্থানে হামলা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তাদের দাবি যে এলাকাগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে সেগুলোর অবকাঠামোগুলো ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠীরা ব্যবহার করছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইসরায়েলের এ হামলাগুলো গাজার ফিলিস্তিনিদেরকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে আরও ঠেলে দিয়েছে। ফিলিস্তিনিরা কেবল ইসরায়েলি বোমা হামলার সঙ্গেই লড়ছে না , লড়ছে পানিশূন্যতা ও ক্ষুধার সঙ্গেও।  

৫০ হাজারের বেশি শিশু অপুষ্টিতায় ভুগছে ও অবিলম্বে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া আবশ্যক বলে সতর্ক করেছে ইউএনআরডব্লিউএ। । 

শনিবার হামাসের আতর্কিত হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এরপর থেকেই ইসরায়েল হামাসকে নির্মূল করার নামে গাজার বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসীভাবে হামলা চালাচ্ছে।  

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা