× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র মামলায় বাইডেনের ছেলে দোষী সাব্যস্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৪ ২২:২১ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১২:৩৬ পিএম

অস্ত্র মামলায় বাইডেনের ছেলে দোষী সাব্যস্ত

অস্ত্র ক্রয় সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোবাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

তার বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগের প্রতিটিতেই হান্টারকে অপরাধী হিসেবে পেয়েছে উইলমিংটন ফেডারেল আদালতের ১২ সদস্যের জুরি বোর্ড। 

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের সন্তানদের মধ্যে হান্টারই প্রথম যিনি কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। এই রায়কে ডেমক্রাটরা প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করতে পারেন। কারণ সম্প্রতি ফৌজদারি অপরাধে শাস্তি পাওয়া ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রায় ঘোষণার পর ৫৪ বছরের হান্টার তার মাথা ঈষত অবনত করে রাখেন। এ ছাড়া তিনি সামান্যই প্রতিক্রিয়া দেখোন। এরপর তিনি তার আইনজীবী অ্যাবে লোওয়েলের পিঠ চাপড়ান এবং লিগ্যাল টিমের অন্য এক সদস্যকে আলিঙ্গন করেন। এরপর কোন মন্তব্য না করেই হান্টার আদালত চত্বর ত্যাগ করেন। 

এই রায়কে মেনে নিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিচারব্যবস্থার ওপর তার আস্থার কথা তুলে ধরে বলেছেন, তার ছেলে ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে। 

এই মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেননি আদালত। তবে ১২০ দিনের মধ্যে রায় দিতে হবে। এই হিসাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক আগেই রায় আসতে পারে।

অভিযোগ অনুসারে ১৫ থেকে ২১ মাসের সাজা হতে পারে হান্টারের। তবে বিশেষজ্ঞরা বলছেন, আসামিরা কখনও কখনও এর চেয়ে কম সাজা পান। তবে বিচারপূর্ব নিয়ম মেনে চললে জেল নাও হতে পারে।

গেল ৩০মে একটি অপরাধে ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন আদালত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে তিনি প্রথম, যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা