× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানহানি মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১২:৩৫ পিএম

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

বেঙ্গালুরু আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর কর্ণাটক ইউনিটের দায়ের করা মানহানি মামলায় শুক্রবার (৭ জুন) তাকে জামিন দিয়েছেন। একই সঙ্গে ৩০ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।

গত বছরের বিধানসভা নির্বাচনের আগে কিছু বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। যেগুলোয় মূলত কর্ণাটক বিজেপি সরকারের বিরুদ্ধে ২০১৯-২০২৩ মেয়াদে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল।

আর এ বিজ্ঞাপনগুলোকে স্পন্সর করাকে কেন্দ্র করেই বিজেপির কর্ণাটক সরকার ২০২৩ সালের জুনে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করে। সেখানে তারা ২০২৩ সালের ৫ মে কর্ণাটকের প্রধান সংবাদপত্রগুলোয় প্রকাশিত ওই বিজ্ঞাপনগুলোকে মিথ্যা ও বেপরোয়া দাবি করে। 

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, রাহুল গান্ধী ও আরও কয়েকজনের বিরুদ্ধে এ মানহানি মামলাটি করা হয়েছিল।

১ জুন সিদ্দারামাইয়া ও শিবকুমার জামিন পান। কিন্তু নির্বাচনের জন্য ব্যস্ত থাকায় রাহুল ওইদিন আদালতে উপস্থিত হতে পারেননি। তার ব্যস্ত রাজনৈতিক সময়সূচির কারণে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছ থেকে সময় চেয়েছিলেন।

বিশেষ বিচারক কে এন শিবকুমার এর অনুমতি দিয়ে তাকে শুক্রবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা