× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে প্রথমবারের মতো পুরো চোখ প্রতিস্থাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম

চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজের (ডানে) সঙ্গে অ্যারন জেমস। ছবি : সংগৃহীত

চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজের (ডানে) সঙ্গে অ্যারন জেমস। ছবি : সংগৃহীত

চোখ প্রতিস্থাপন অত্যন্ত জটিল বিষয়। এই জটিল বিষয়টি সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। বিশ্বে আগে কখনও একটি পুরো চোখ প্রতিস্থাপন করা হয়নি। 

জানা গেছে, অ্যারন জেমস নামের ৪৬ বছর বয়সি এক পুরুষ রোগীর বাঁ চোখ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারে জেমসের অপটিক নার্ভ, রক্ত সঞ্চালনপ্রক্রিয়াসহ বাঁ চোখ ও মুখের কিছু অংশ প্রতিস্থাপন করা হয়। এক ব্যক্তি জেমসকে চোখটি দান করেছেন। 

২০২১ সালের জুনে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জেমস। তখন থেকে তার বাঁ চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। একই সঙ্গে বাঁ হাতের কনুই, নাক, ঠোঁট, সামনের দাঁত, গাল ও চিবুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

জেমস এখনো চোখে দেখতে পারছেন না। তবে ধীরে ধীরে তিনি বাঁ চোখে দৃষ্টিশক্তি ফিরে পাবেন, এমনটাই প্রত্যাশা চিকিৎসকদের।

গত ২৭ মে সেখানে জেমসের চোখ প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়। প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক এদুয়ার্দো রদ্রিগেজ। তিনি বলেন, এটা চিকিৎসাবিজ্ঞানে দারুণ একটি ঘটনা। প্রাণীর দেহে কিছু ক্ষেত্রে সফল হলেও এর আগে কোনো জীবিত মানুষের পুরো চোখ প্রতিস্থাপনের ঘটনা ঘটেনি।

সূত্র : এএফপি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা