× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৫:১০ পিএম

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা

আজ ২৯ মার্চ, বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতালে 'অগ্নিঝরা মার্চ: বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিনসের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শাখা আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. মো: মো. কামরুল হাসান মিলন, নিনসের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম, ডা. সেলিম শাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিনসের স্বাচিপের সভাপতি অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন ডা. শিরাজী শাফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও স্বাস্থ্যখাতে তার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। 

প্রধান অতিথি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, শোষণের বিপক্ষে বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই কাজ করে গেছেন। সেই সাথে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য। তার ৭ মার্চের ভাষণ বিশ্বখ্যাত হয়ে আছে। তার ডাকে দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞায় মাত্র সাড়ে ৯ মাসে জন্ম হয় বাংলাদেশের।

নিনসের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ বলেন, স্বাস্থ্যখাতে এমন কোন জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুর স্পর্শ নেই। ১৯৭২ সালে তিনি বিসিপিএস, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিএমআরসি প্রতিষ্ঠা করেন। এগুলোর মাধ্যমে আজ দেশের চিকিৎসা খাতের অর্জন সাধিত হচ্ছে।

অধ্যাপক কামরুল হাসান মিলন বলেন, বঙ্গবন্ধুর জন্মের মাধ্যমে জন্ম হয়েছে বাংলাদেশের। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে আমাদের দেশের চিকিৎসা খাত মাথা তুলে দাঁড়িয়েছে।

ডা. জামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু জীবনের বেশিরভাগ জেলখানায় কাটিয়েছেন। পাকিস্তানি শাসকরা আমাদের শোষন করেছে। এ শোষণের হাত থেকে রক্ষা করার জন্য আজীবন কাজ করেছেন। চিকিৎসকদের পদোন্নতিসহ সকল সুবিধার ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডা. রোকেয়া সুলতানা বলেন, নারীদের জাগরণেও কাজ করে গেছেন বঙ্গবন্ধু। তাঁর সময়ে প্রতিমন্ত্রী ছিলেন ২ জন নারী। বীরাঙ্গনাকে রাষ্ট্রদূত করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা