× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯২ দিনে হাম উপসর্গে প্রাণ গেছে ৫৬৩ শিশুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৭:০৯ পিএম

হাসপাতালের বিছানায় শুয়ে আছে হামে আক্রান্ত এক শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালের বিছানায় শুয়ে আছে হামে আক্রান্ত এক শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ৯২ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৫৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও চার শিশু। তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। বাকি ৩ জন মারা গেছে উপসর্গে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৩ শিশু। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ জন। 


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত হাম উপসর্গে যে ৩ শিশুর মৃত্যু হয়েছে সে ৩ জনই ঢাকার বাসিন্দা। ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটিও ঢাকারই।

আক্রান্তের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৮৭।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭ হাজার ৮৭৮ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা