× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

রাজশাহী মেডিক্যালের প্রধান ফটকের মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী মেডিক্যালের প্রধান ফটকের মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারাদেশের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা।

ছয় দফা দাবি আদায়ে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে রবিবার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিক্যালের প্রধান ফটকের মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা। 

এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে জানানো হয়।

রবিবার সকাল থেকে সারাদেশের সরকারি বেসরকারি হাসপতালগুলোতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলন শুরু করে ইন্টার্ন চিকিৎসক ফোরাম।

রামেক হাসপাতালের ইএমও ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকট কে. বিশ্বাস বলেন, “অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ও মিড লেভের চিকিৎসকদের সহযোগীতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের সেবা চালু রাখা হয়েছে বলছেন। যদিও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তবে রোগীদের সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা