× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

মায়ের কোলে হামে আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মায়ের কোলে হামে আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে এবং বাকি তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২০৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৬৯ শিশুর দেহে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ৯ হাজার ২৬০ জন।

হাসপাতালে ভর্তির তথ্যে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এখন পর্যন্ত মোট মৃত ৬০৫ জনের মধ্যে ৫১৪ জন সন্দেহভাজন হামে এবং ৯১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা