× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৮:২৩ পিএম

আপডেট : ৩০ মে ২০২৬ ১৮:২৭ পিএম

গত ৭৬ দিনে দেশে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গত ৭৬ দিনে দেশে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।

হামের উপসর্গে ঢাকায় তিনটি শিশু, সিলেটে দুটি, চট্টগ্রামে একটি ও ময়মনসিংহে দুটি শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শনিবার  তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ৭৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৯৩ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯ হাজার ৬১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বাশেষ তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা